বিমান দুর্ঘটনার খবর জানাতে দূতাবাসের হটলাইন
নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনার বিষয়ে তথ্যের জন্য হটলাইনে যোগাযোগ করা যাবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার তার ফেসবুক স্ট্যাটাসে এ জন্য দুটি নাম্বার দিয়েছেন। বাংলাদেশ দূতাবাস হটলাইনের নাম্বার দুটি হলো- কনসুলার মো. আল আলামুল ইমাম (Md. Al alamul Emam)+9779810100401 এবং ফার্স্ট সহকারী সেক্রেটারি অসিত বরণ সরকার (Asit Baran Sarker)-+9779861467422
এছাড়া, ভুক্তভোগীদের স্বজনরা ঢাকায় ইউএস-বাংলার হটলাইন নাম্বারে যোগাযোগ করে খবর নিতে পারবেন। এ জন্য ইউএস-বাংলা কর্তৃপক্ষ একটি হটলাইন নাম্বার চালু করেছে। নাম্বারটি হলো- 01777777766
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন-
‘নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনা:
আমাদের দূতাবাসের কর্মকর্তারা হাসপাতাল এবং এয়ারপোর্টে আছেন।
সুনির্দিষ্ট তথ্য পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।
কিছু তথ্য এক জায়গায় করে আমার ধারণা, আবারও বলি আমার ধারণা বেশিরভাগ যাত্রীই বেঁচে আছেন (অনেক দুর্ঘটনায় যেমন হয়, যেখানে সবাই নিহত হন, সেরকম নয়)।
আমাদের দূতাবাস হটলাইন-
Md. Al alamul Emam, কনসুলার +9779810100401, Asit Baran Sarker +9779861467422
কিন্তু সুনির্দিষ্ট তথ্য দিতে তাদেরও অন্তত ২ ঘন্টা সময় লাগবে। কারও পরিচিত কোনো যাত্রী থাকলে সেই তথ্যগুলো দিয়ে রাখতে পারেন।’
এস২-এডিইউ মডেলের ৭৮ আসনের টুইন টার্বো প্রোপ বিমানটি ঢাকা থেকে কাঠমান্ডুতে পৌঁছানোর পর অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এরপর পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। বিমানটিতে ৬৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।




