206425

জামিনের অর্ডার জেলখানায় গেলে খালেদা জিয়ার মুক্তি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামিনের অর্ডার জেলখানায় পৌঁছালে তিনি(খালেদা জিয়া) মুক্তি পাবেন। তবে রায়ে কী ধরনের বিষয় উল্লেখ করা হয়েছে সে বিষয়ে আমি পরিষ্কার না।

সোমবার সচিবালয়ে খালেদা জিয়ার জামিনের পর এক প্রতিক্রিয়া সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আদালত আদেশে কী উল্লেখ করেছেন তার উপর নির্ভর করবে খালেদা জিয়া কখন মুক্তি পাবেন। যদি শর্ট অর্ডারে মুক্তি পাওয়ার বিষয়ে রায়ে কোনো নির্দেশনা থাকে তাহলে শর্ট অর্ডার জেলে পৌঁছালে উনি মুক্তি পাবেন।

আরো কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কি না এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা আমরা জানা নেই। তবে এবার আবারো প্রমাণিত হল দেশের বিচার ব্যবস্থা স্বাধীন। জামিনের মাধ্যমে প্রমাণ হলো সরকার আদালতের উপর হস্তক্ষেপ করে না।

খালেদা জিয়ার এ মামলার বিষয়ে পরের কর্মপন্থা কি হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন এটা ঠিক করবে।

সোমবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে চার মাসের জন্য জামিন দেন হাইকোর্ট।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে খালেদা জিয়া পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

ad

পাঠকের মতামত