206289

মর্মান্তিকঃ শ্রেণি কক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পড়াতে গিয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রাজ্জাক। রোববার দুপুরে কুষ্টিয়ার খোকসায় এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক সেনগ্রাম ফাজিল (ডিগ্রি) মাদরাসার ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন। উপজেলার ওসমানপুর ইউনিয়ন রমনাথপুর গ্রামের আক্কাস আলীর একমাত্র ছেলে।

শিক্ষার্থীরা জানান, শিক্ষক আব্দুর রাজ্জাক আলিম ক্লাসে ইংরেজি পড়াচ্ছিলেন। এসময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মাদরাসার প্রিন্সিপাল দ্রুত তাকে খোকসা হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যেই তিনি মারা যান।

মৃত্যুকালে আব্দুর রাজ্জাক ৩ বছর ও ৬ মাসের ২ মেয়ে এবং স্ত্রী, বাবা-মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ad

পাঠকের মতামত