বিমানবন্দর নাকি পাইলটের গাফিলতি? (ভিডিও)
কাঠমুন্ডু বিমান বন্দরের গাফিলতির কারণে বিমান বিধ্বস্তের দুর্ঘটনা ঘটে বলে দাবি করেছেন ইউএস বাংলা এয়ারলাইন্স । তাঁরা বলেছে, এয়ার কন্ট্রোলারের ভুল তথ্যের কারণে এই দুর্ঘটনা ঘটে। এয়ার কনট্রোলারের ভুল তথ্যের কারণে বিমানের পাইলট ২ নং রানওয়েতে নামবে নাকি ২০ নং এ এ নিয়ে বিভ্রান্তি। এয়ার কণ্ট্রোলারের ইংরেজিতেও ছিল অত্যন্ত নিম্নমানের।
আজ দুপুরে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হয়েছে ৫০ জন।
দুঘটনার পর বিভিন্ন গণমাধ্যম পাইলটের মৃত্যুর খবর জানালেও ইউএস বাংলা কতৃপক্ষ জানাচ্ছে পাইলট জীবিত আছেন। তাঁর চিকিৎসা চলছে। ইউএস বাংলার দাবি, বিমান বাহিনীর সাবেক এই পাইলট নির্ভরযোগ্য এবং তাঁর ফ্লাইং আওয়ার ৫ হাজার ঘণ্টার বেশি। এমন অভিজ্ঞ পাইলটের ভুল হতে পারে।
দুর্ঘটনার পর নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের টাওয়ার ও ইউএস বাংলার পাইলটের মধ্যে কথোপকথনের একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যা নিচে দেওয়া হলো।




