বাংলাদেশের জয় নিয়ে যা বললেন বুবলী
শবনম বুবলী বর্তমানে ঢালিউডে ব্যস্ততম অভিনেত্রীদের একজন। সম্প্রতি তিনি তার নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’র কাজ শেষ করেছেন। উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে তার নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিয়ে বুবলী ফেসবুকে লিখেন, ‘সো প্রাউড অফ ইউ বাংলাদেশ ক্রিকেট টিম, আওয়ার রিয়েল টাইগারস’।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের রেকর্ড গড়া এক জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ম্যাচে ২১৫ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করে জিতেছে টাইগাররা। মুশফিকুর রহীমের অবিশ্বাস্য এক ইনিংসে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ২ বল আর ৫ উইকেট হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ।
সম্প্রতি বুবলী অস্ট্রেলিয়ায় শুটিং করে এসেছেন ‘সুপার হিরো’ নামে আরেকটি ছবির। এ ছবি প্রসঙ্গে বুবলী গণমাধ্যমকে জানান অ্যাকশন ঘরানার ছবি এটি। অস্ট্রেলিয়ার বেশ মনোরোম কিছু লোকেশনে এটির শুটিং হয়েছে। ছবিতে শুধু অ্যাকশন না রোমান্সও রয়েছে। অস্ট্রেলিয়ার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে, সামনে বাংলাদেশে এ ছবির বাকি অংশের কাজ হবে।




