ঘনিষ্ঠ দৃশ্যে বিরুষ্কাকে ‘চ্যালেঞ্জ’ রাজশ্রী’র, কার জয়, কার হার?
রেজিস্ট্রি হয়ে গিয়েছে গত সপ্তাহের মঙ্গলবারেই। সই-সাবুদ, বাগদানের আংটি বদল সেরে রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন রীতিমতো সেলেব দম্পতি। ১১ মে বিয়ে। এমন চুপিচুপি এনগেজমেন্ট সেরে রীতিমতো টলি পাড়াকে রীতিমতো চমকেই দিয়েছেন বিখ্যাত পরিচালক ও নায়িকা।
বিয়ে হয়নি। তার আগেই টলিউডের বর্তমানে হটেস্ট কাপল-কে দেখা গেল অন্তরঙ্গভাবে। অন্যরকমভাবে। রবিবারেই রাজ চক্রবর্তী নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন। যেখানে যুগলকে দেখা যাচ্ছে একদমই ঘনিষ্ঠভাবে।
https://www.facebook.com/rajchoco89/posts/2017359911846234
টপ অ্যাঙ্গেল থেকে তোলা এই ছবিতে রাজ-শুভশ্রী শুয়ে রয়েছেন। হাতে হাত, শরীরী ঘনিষ্ঠতায় তৈরি হয়েছে অন্যরকম উষ্ণতার বলয়। রাজের পরণে কালো ট্রাউসার্স ও টি শার্ট। টর্ন ডেনিম জিন্সের সঙ্গে শুভশ্রী-র টপের রং-ও ‘ব্ল্যাক’। কাঠের পাটাতনে কোনও এক হ্রদে সময় কাটাচ্ছেন হাইপ্রোফাইল দম্পতি। কোথায়? তা অবশ্য রাজ খোলসা করেননি।
https://www.facebook.com/AnushkaSharmaOfficial/posts/1963539730641748
রাজ-শুভশ্রী ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে আসার দিনেই আবার বিরুষ্কা জুটিকে দেখা গেল অন্য মেজাজে। অনুষ্কা শর্মা নিজের ফেসবুক প্রোফাইলে যে ছবি পোস্ট করেছেন, তার মর্মার্থ একটাই, ‘খুল্লমখুল্লা পেয়ার করেঙ্গে হাম দোনো।’’ সেই ছবিতেই দেখা যাচ্ছে বিরাটকে পিছনে থেকে আঁকড়ে ধরে সটান চুম্বন দিচ্ছেন অনুষ্কা।
কিছুদিন আগেই গাড়িতে বিরুষ্কার একান্ত ছবি প্রকাশ্যে এসেছিল। সুই ধাগা’-র কাজ শেষ করে দেশে ফিরছিলেন অনুষ্কা। আর তাঁকে রিসিভ করতেই কত্তা গিয়ে হাজির হয়েছিলেন বিমান বন্দরে। আর ফেরার সময়ে গাড়িতে উঠেই নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে বিরাট কাছে টেনে নিয়েছিলেন অনুষ্কাকে।




