নাচতে ইচ্ছে করছে : মেহের আফরোজ শাওন
নিউজ ডেস্ক।।
নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন বাংলাদেশ ক্রিকেট টিমের জয়ে উচ্ছ্বসিত। এ নিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেটি আমাদের সময় ডটকমের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
শাওন লিখেছেন, ‘একের পর এক খারাপ খবরের ভীড়ে নিজেকে হারিয়ে ফেলছিলাম… বাংলাদেশ ক্রিকেট টিমের আজকের জয়টা আমার জন্য খুব দরকার ছিল… মনে হচ্ছে আমি নিজে চার-ছয় মেরে জিতে গেছি… চোখে পানি এসে গেছে, নাচতে ইচ্ছা করছে, গাড়ি চালিয়ে বহুদূর বহু-দূর ঘুরে আসতে মন চাইছে…
বাংলাদেশ ক্রিকেট টিম— ভালোবাসা… শ্রদ্ধা…’





