206069

‘আমিতো কেক, আমার উপর মাছি বসবেই’

“মোহাম্মদপুর টাউন হলের সামনে আমি (জারাহ) বাসের জন্য অপেক্ষা করছিলাম। এর মধ্যে হঠাৎ করে তিনটি ছেলে এসে আমার গাল এবং আমার গলায় টান দেয়। আমি চিৎকার করে, ওদের হাত ধরার চেষ্টা করেছি। কিন্তু ওরা ঝাড়া দিয়ে দৌড় দেয়।”

বুধবার (০৭ মার্চ) সন্ধ্যা সাতটার সময় রাজধানী মোহাম্মদপুর টাউন হলের সামনে জাহরা হাসান নামের একটি মেয়ের সাথে এই ঘটনা ঘটে।

জাহরা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ২য় বর্ষের ছাত্রী। তিনি তার নিজের ফেসবুক পেজের ওয়ালে একটি ভিডিও আপলোড দিয়ে এই কথা গুলো বলেন।

তিনি সমাজের সচেতন মানুষদের উদ্দেশে বলেন, আমি যখন এমন একটি অবস্থায় পরেছিলাম, আমার আশেপাশে অনেক মানুষ ছিল, কেউ কিছুই বলেনি। আমি নিজেই তাদের বললাম, আপনারা কেউ কিছু বললেন না, কেউ থামালেন না!

তিনি ভিডিও তে বলেন, সবাই যার যার মত হেঁটে চলে গেলেন। একটা মেয়ে সন্ধ্যা সাতটার সময় দাড়িয়ে আছে, ছেলেরা আসবে টাচ করবেই, আমিতো পেস্টি কেক, আমিতো ফিরনি, আমিতো ক্ষীর আমার উপর মাছি ভিন ভিন করবেই।

এই ইভটিজিংয়ের শিকার হওয়ার পর, কোথাও কোন অভিযোগ করেছে কিনা জানতে চাইলে জারাহ বিডি২৪লাইভকে বলেন, আমি খুব ভয় পেয়েছিলাম, তাই কোথাও কোন অভিযোগ করি নাই। এই ভিডিওটি আমি এমনি আপলোড করেছি যাতে আমার ভিডিও দেখে সমাজের কিছু মানুষ সচেতন হয়।

মোহাম্মদপুর টাউন হলের আশেপাশে একাধিক মানুষের সাথে কথা বলে জানাযায় এলাকাটি অনেক নীরব থাকে, সন্ধ্যার পর তেমন কোন মানুষ যাতায়াত করেনা, তা ছাড়া এই এলাকার আশেপাশে অনেক নেশাখোর আড্ডা দেয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন মীর বিডি২৪লাইভকে বলেন, ইভটিজিংয়ের স্বীকার হয়েছে এমন কোন অভিযোগ আমরা পাইনাই। তবে আমরা খতিয়ে দেখবো। তা ছাড়া প্রতিদিন আমাদের একটি টিম ওখানে (টাউন হল) টহল দেয়।

ad

পাঠকের মতামত