205912

তুরস্ক থেকে ৫০০ ড্রোন কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী

তুরস্কের কাছ থেকে পাইলট বিহীন বিমান (ড্রোন ) ৫০০ পাইলট বিহীন বিমান ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তুরস্কের ড্রোন প্রিস্ততকারী ‘ড্রোনমার্ক’ কোম্পানির প্রধান আকাই ইশেলওয বলেন, তাদের কোম্পানির তৈরি ড্রোন সামরিক-বেসামরিক উভয় ক্ষেত্রে ব্যবহার উপযোগী। এ বিমান অনুসন্ধান, পর্যবেক্ষন ও ট্র্যাকিং এর মতো বিভিন্ন সামরিক কাজ সম্পন্ন করতে পারে।

তিনি আরো জানান, বাংলাদেশ সেনাবাহিনী কোম্পানির সাথে যোগাযোগ করে ৫০০ ড্রোনের অর্ডার দেয় এবং সহজে উৎক্ষেপনের জন্য এর মিনি ভার্সনের চয়েস করে।

তিনি আরো জানান, আমরা এখনো কিছু ইলেক্ট্রিক পার্টস আমদানি করি কিন্তু বিমানের সকল প্রযুক্তি ও প্রোগ্রাম তুরস্কের তৈরি। সূত্র: ইয়েনি সাফাক , তুর্ক প্রেস

ad

পাঠকের মতামত