তিশার নায়ক সিয়াম!
বিনোদন ডেস্ক।।
গুণী পরিচালক তৌকীর আহমেদ নির্মাণ করতে যাচ্ছেন ফাগুন হাওয়া নামের একটি ছবি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিতে নায়ক হিসেবে আগেই নাম ঘোষনা করা হয়েছিল সিয়াম আহমেদের। কিন্তু তার নায়িক কে সেটা চূড়ান্ত হয়েছে সম্প্রতি। জানা গেছে ছবিতে সিয়ামের নায়িকা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যদিও এ বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।
তবে পরিচালক তৌকীর আহমেদ বলেন, তিশার চরিত্রের নাম দীপ্তি। এ চরিত্র করতে তার বিকল্প পাইনি। ছবিতে সিয়ামের চরিত্রের নাম নাসির।’ ফাগুন হাওয়া নির্মাণ হবে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে। টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোট গল্পের অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে এটি।
ছবিটিতে আরো অভিনয় করছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম, শাহাদাত হোসেন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে পাকিস্তানী পুলিশ কর্মকর্তার ভূমিকায় বলিউডের একজন অভিনেতা অভিনয় করছেন বলে জানিয়েছেন পরিচালক তৌকীর আহমেদ। ১০ মার্চ থেকে খুলনায় শুটিংয়ে যাচ্ছে ফাগুন হাওয়া।




