205637

‘ইসলামি সুন্দরী প্রতিযোগিতা’য় মিস আরব জয়ী হলেন মরক্কোর নারী

বিনোদন ডেস্ক।।

মিসরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো ইসলামি সুন্দরী প্রতিযোগিতা ২০১৮। ১৫টি দেশের অংশ গ্রহণে মিস আরব বিজয়ী হয়েছেন মরক্কোর সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী নাসরিন আল খেতানি। হিজাব পরে এ প্রতিযোগিতায় অংশ নেন ১৫টি আরব দেশের সুন্দরীরা।

মধ্যপ্রাচ্যের আরবি গণমাধ্যম আল ইয়াউম এ খবর জানিয়েছে। গণমাধ্যমে একটি বিশেষ সাক্ষাৎকার নাসরিক আল খেতানি ইসলামি সুন্দরী প্রতিযোগিতায় তাকে মিস আরব নির্বাচিত করায় ভক্ত ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনায়ও তিনি তার এ অবস্থানও ধরে রাখবেন। ভবিষ্যতে নারী নির্যাতন ও নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে কাজ করে যাবেন।

গত সপ্তাহের ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিসরের মিয়াদা মুহাম্মদ ও মরক্কোর ইলহাম বুয়াদাস। সবগুলো আরব দেশ এ প্রতিযোগিতায় অংশ নেয়।
মিস আরব ২০১৮ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ইসলামি সুন্দরীদের অভিনন্দন ও স্বাগত জানান সোশ্যাল মিডিয়ার ইউজাররা। তবে কেউ কেউ সমালোচনার দৃষ্টিতেও দেখছেন। সুন্দরী প্রতিযোগিতায় হিজাব ব্যবহারের বিষয়টি অনুচিত বলে তারা সমালোচনা করেছেন। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

ad

পাঠকের মতামত