205645

স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেয়ায় নিরাপত্তাহীনতায় সৌদি প্রবাসী!

নিউজ ডেস্ক।।

স্ত্রীর পরকীয়ায় বাঁধা দিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন কবির হাসান নামের এক সৌদি প্রবাসী। শ্বশুর বাড়ির লোকজন আর ঘটকের নানা হুমকির ঘটনায় থানায় জিডিও করেছেন তিনি।

জিডিতে বলা হয়, চার বছর আগে দেশে ফিরে গাজীপুরের কালিগঞ্জের মোবারক হোসেনের মেয়ে মুন্নি আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের এক বছর পর তাদের একটি ছেলে সন্তান হয়। এরপর থেকে বদলে যেতে থাকেন মুন্নি। প্রথমাবস্থায় ধরা না পড়লেও শেষ দিকে তার আচরণ সন্দেহ হলে এ বিষয়ে কবির আলোচনার উদ্যোগ নেন শ্বশুর বাড়ির লোকজেনর সঙ্গে। এতে হিতে বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়। গতবছর ১০ নভেম্বর রাতে কাউকে কিছু না তিন বছরের ছেলে সন্তানকে বাসায় একা রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যান মুন্নি। পরে খোঁজ নিয়ে কবির জানতে পারেন তার শ্বশুর বাড়ির লোকজনের সহায়তায় তাকে নরসিংদী জেলায় এক বাসায় রাখা হয়েছে।

এদিকে বিয়ের ঘটক আলী হোসেন কবিরের কাছ থেকে মোটা অংকের টাকা নেন তার স্ত্রীকে ফিরিয়ে আনার কথা বলে। বেশকিছুদিন পার হলে স্ত্রী না ফেরায় আরী হোসেনের সরনাপন্ন হলে তার কাছে আরও টাকা দাবি করেন তিনি। সর্বশেষ গত শুক্রবার কবিরের কাছে ফোন করে আলী হোসেন জানান তার স্ত্রী মুন্নির আরেক ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। এ খবর পাওয়ার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েন কবির। আলী হোসেন এবং তার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগরে চেষ্টা করলে উল্টো নানা হুমকি দেয় তারা।

অপরদিকে আলী হোসেন কবিরকে তার স্ত্রীর অন্যত্র বিয়ের খবর নিশ্চিত করতে কাবিন নামার কপি দিতে চান টাকার বিনিময়ে। এতে রাজী হন কবির। পরে টঙ্গি এলাকার একটি হোটেলে সাক্ষাতে কবিরকে কাবিন নামার কপি সরবরাহ করেন আলী হোসেন। বর্তমানে কবিরকে নানাভাবে হুমকি দিচ্ছে তার শ্বশুর বাড়ির লোকজন। এ অবস্থা থেকে রেহাই পেতে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

ad

পাঠকের মতামত