205591

জলবায়ু পরিবর্তনে পুরুষের চেয়ে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক।।

জলবায়ু পরিবর্তনে পুরুষের চেয়ে নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন পযর্ন্ত যেসব মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়েছে, তাদের মধ্যে আশি শতাংশই নারী। সম্প্রতি জাতিসংঘের এক গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে।

নারীরা তাদের পরিবারের সদস্যদের যত্ন করা, খাবারের দায়িত্ব পালন করায় বন্যা এবং খরায় তাদের কষ্ট আরও বেড়ে যায়।

এসব কারণে ২০১৫ সালের প্যারিস চুক্তিতে এই নারীদের ক্ষমতায়নের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে সেন্ট্রাল আফ্রিকার চাদ হ্রদের আয়তন ৯০ শতাংশ হ্রাস পাওয়ার পর ওই অঞ্চলের যাযাবর নৃগোষ্ঠীগুলো ঝুঁকির মুখে পড়ে। হ্রদের তটরেখা সরে যাওয়ার পর নারীদের আরও অনেকটা দূরে হেঁটে গিয়ে পানি সংগ্রহ করতে হতো।

গবেষণায় জানা যাচ্ছে, এটা শুধুমাত্র প্রান্তিক এলাকার লোকজনের সমস্যাই নয়। সারা বিশ্বেই নারীরা পুরুষদের তুলনায় কম ক্ষমতা ভোগ করছেন এবং বেশি দারিদ্রের মুখোমুখি হচ্ছেন। চাকরি, আশ্রয় বা অবকাঠামোর অভাব দুর্যোগ এই নারীদের আরো বিপদে ঠেলে দেয়।

অক্সফামের একটি প্রতিবেদন অনুযায়ী ২০০৪ সালের সুনামির পর যেখানে তিনজন পুরুষের বিপরীতে একজন নারী রক্ষা পেয়েছেন। কারণ জানা না গেলেও, সারা বিশ্বেই একই ধরণের উদাহরণ দেখা গেছে।

ফলে সারা বিশ্বেই জলবায়ু পরিবর্তনে ক্ষেত্রে সরকারি বেসরকারিভাবে নারীদের আরো অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেয়া হচ্ছে।

পরিবেশ বিজ্ঞানী ডায়ানা লিভারম্যান বলছেন, ”বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই এটা খুব গুরুত্বপূর্ণ যাতে সব বড় সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ থাকে।” সূত্র: বিবিসি বাংলা

ad

পাঠকের মতামত