205666

কীর্তনখোলায় ট্রলার ডুবির ঘটনায় ৫ লাশ উদ্ধার

বরিশালের কীর্তনখোলা নদীতে চরমোনাইয়ের মাহফিলগামী মুসল্লি বোঝাই ট্রলার ডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চরমোনাই লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে লাশগুলো ভেসে উঠে। গত বুধবার দুপুরে এই ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার হওয়া লাশ চরমোনাইয়ের মাহফিল প্রাঙ্গণে রাখা হয়েছে।

বরিশাল নৌ থানা পুলিশের ওসি বেল্লাল হোসেন জানান, গত ৭ মার্চ মাহফিলের উদ্দেশ্যে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকা থেকে যাত্রী নিয়ে ট্রলারটি চরমোনাইর উদ্দেশ্যে যায়। চরমোনাই ঘাটে নোঙর করার সময় পেছন থেকে আরেকটি ট্রলার ধাক্কা দিলে মুসল্লিবাহী ট্রলারটি ডুবে যায়। ওই সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও কেউ নিখোঁজ হয়েছিল কি না, তা জানা যায়নি। পরে ডুবুরীরা তল্লাশি চালিয়ে ট্রলারের সন্ধান পেলেও নিখোঁজ কাউকে উদ্ধার করতে পারেননি। তবে শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কীর্তনখোলা নদী থেকে উদ্ধারকৃত পাঁচ লাশ ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত লাশের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান নৌ পুলিশের ওসি।

ad

পাঠকের মতামত