বিনা অনুমতিতে স্পর্শ করতেন পুরোহিত!
বিনোদন ডেস্ক ।।
পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির জন্য নগ্ন হয়ে বছর আগে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন মডেল আরশি খান। এরপর তিনি আসেন বিতর্কিত টেলিভিশন রিয়্যালিটি শো বিগ বস-১১ তে। সেখানে নিজের নগ্ন হওয়া একটি ছবি বলিউডের সুপারস্টার সালমান খানকে উপহার দিয়ে আবারও বিতর্কে জড়ান।
এবার তিনি বিনা অনুমতিতে শরীর স্পর্শ করার অভিযোগ করেছেন পণ্ডিত রমেশ যোশি নামে এক পুরোহিতের বিরুদ্ধে।
জানা গেছে, বিগ বস খ্যাত এই তারকা ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন ওই পুরোহিতের কাছে। কিন্তু সেই টাকা তিনি আর ফেরত দিচ্ছিলেন না। আর সেই কারণে থানায় অভিযোগ করেন পণ্ডিত।
পাল্টা অভিযোগ করে আরশি খান দাবি করেন, রমেশ যোশি নাকি বিনা অনুমতিতে তাকে স্পর্শ করতেন। শুধু তাই নয়, শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিতভাবে ঘোরাঘুরি করত পুরোহিতের হাত। আর এই কুকর্মের বিরোধিতা করাতেই তার বিরুদ্ধে অভিযোগ করেছেন পুরোহিত।
পণ্ডিত রমেশ যোশি জানান, বিপদে পড়ে একসময় তার কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন আরশি। তাকে মেয়ের মত দেখেন বলেই টাকা ধার দিয়েছিলেন তিনি। কিন্তু ধার নেয়ার পর থেকেই বেপাত্তা হয়ে যান আরশি খান। বন্ধ করে দেন মন্দিরে যাওয়াও। কি আর করার, শেষমেষ থানার আশ্রয় নেন তিনি।
অন্যদিকে আরশি খান জানান, রমেশ যোশির কাছ থেকে কোনও টাকা ধার নেননি তিনি। শুধু তাই নয়, পুরোহিত তার শরীরের নানা জায়গায় স্পর্শ করতেন। সেই কারণেই রমেশ যোশির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তিনি।




