‘খালেদা জিয়া সরকারের উদারতায় জেলখানায় সুযোগ-সুবিধা ভোগ করছে’
নিউজ ডস্ক।।
বিএনপিরাই জঙ্গিবাদের মদদদাতা, তারাই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। আর তাদের মদদেই জঙ্গিবাদিরা বিভিন্ন জায়গায় নাশকতা করছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম।
শুক্রবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ভোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। এ সময় তিনি আরো বলেন, সরকারের উদারতার কারণেই খালেদা জিয়া জেলখানায় সকল সুযোগ সুবিধা ভোগ করছে। আর সরকারের উদারতার কারনেই বেগম জিয়া গৃহপরিচারিকাকে জেলখানার ভিতরে নিয়ে রাখতে পারছেন।
তিনি বলেন, বিএনপি বর্তমানে আওয়ামী লীগ সরকার নিয়ে যেসব উক্তি করছে তার প্রত্যেকটি উক্তি নিয়েই আদালত অবমাননা মামলা হতে পারে। সরকারের দায়িত্ব আইনশৃংখলা রক্ষা করা, সরকার তাই করছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা সহকারী কমিশনার সাবরিন চৌধুরী, টাঙ্গাইল জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদসহ স্থানীয় এবং বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।








