অদ্ভুত প্রতিশোধ সালমান খানের
বিনোদন ডেস্ক।।
ভাইজান সালমান যতটা উদার মনের ঠিক ততটাই স্পর্শকাতর। ক্যারিয়ারে বেশ কয়েকবার তাঁকে গণমাধ্যমের উপর রেগে যেতে দেখা গেছে। বেশ কয়েকবার সাংবাদিকদের ক্যামেরাও কেড়ে নিয়েছেন। কিন্তু একবার এক নারী সাংবাদিকের সংগে এমন আচরণ করেছেন যা সব কিছুকে ছাড়িয়ে গেছে। প্রতিশোধ নিতে ওই নারী সাংবাদিকের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করে দেন সালমান। এমন তথ্য বেরিয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-তে।
‘দ্য হিন্দু‘ সংবাদপত্রের সম্পাদক শচীন কালবাগ এক প্রতিবেদনে বলেছেন, ‘প্রায় ১০ বছর আগে একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সালমান খানের কাছে একটি সাক্ষৎকার নিতে গিয়েছিলেন।
ওই সাংবাদিক তার আগে সালমানের কয়েকটা ছবি খুব বাজেভাবে রিভিউ করেন। সালমান ওই সাংবাদিকের প্রতি অনেক দিন ধরেই রাগ পুষে রেখেছিলেন। কিন্তু যে কোনো উপায়ে বদলা তাঁকে নিতেই হতো। একবার সালমানের এক ছবির শুটিং সেটে হাজির হন ওই সাংবাদিক। তাকে ভীষণ গরমের মধ্যে কয়েক ঘন্টা অপেক্ষা করান সালমান। এমনকি বসার জন্য একটি চেয়ারও দেওয়া হয়নি। তিনি শুটিংয়ের এর জন্য বানানো খাটের ওপর বসে সালমানের জন্য অপেক্ষা করছিলেন।
দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পর সালমান উপস্থিত হন। তিনি এসে নারী সাংবাদিককে বলেন, “ দাঁড়াও আমাকে প্রস্রাব করতে হবে”। এই বলে তিনি পাঁচ ফুট দূরত্বে অবস্থিত একটা গাছের গোড়ায় প্রস্রাব করেন।
এই ঘটনার পর অপমানিত ওই নারী সাংবাদিক সালমানের সাক্ষাৎকার না নিয়েই সেখান থেকে চলে যান। নিজের ছবির বিরুদ্ধে বলার জন্য এভাবেই ওই নারী সাংবাদিককে অপমান করেন সালমান।‘




