205433

‘আমাকে আর কখনো গান গাইতে দেখবেন না’

গত ৫ মার্চ তার ফেসবুক ভেরিফায়েড হ্যান্ডেলে এ তথ্য নিজেই জানিয়েছেন। জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক আরেফিন রুমী আর কখনো গান গাইবেন না। বেশ কিছুদিন ধরে তিনি গানের জায়গা থেকে দূরে। ভক্ত থেকে শোবিজ পাড়া কথাবার্তা চলছিল।

আরেফিন রুমীর এমন ঘোষণা অবাক করেছে তার ভক্তদের। রিদওয়ান নামের এক ভক্ত লিখেছেন, ২০১১-২০১৩ সালের বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির রাজা আরেফিন রুমী আজ নিজ থেকেই তার ভক্তদের কাঁদিয়ে সংগীত থেকে অবসর নিলেন! সত্যিই খুব খারাপ লাগছে বস ফিরে আসুন’ আরেফিন রুমী বলেছেন, ‘ভাসিয়ে না দিলে তো কবুল করেন না, আশা করছি আমাকে আর কখনো কোথাও গান গাইতে দেখবেন না। ইনশাল্লাহ যে দিন আমার মরণ কালেও ফিরে আসা’

উইকিপিডিয়া বলছে, ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত বাংলা গানের একতরফা রাজত্ব ছিল তার। বাংলাদেশে তিনিই একমাত্র সংগীতশিল্পী যার আমেরিকাতেও স্টুডিও আছে। এর আগে ছোটবেলায় তিনি তার মায়ের কাছে গান শিখেছেন। হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদির ছিল প্রেরণার উৎস। এ আর রহমান এর কাজগুলো দ্বারা প্রভাবিত। গানের জগতে আসার আগেই (২০০৬ সালে) মডেল এর খাতায় নাম লেখান তিনি।

ধারণা করা হচ্ছে ধর্মীয় বিষয়ে আরেফিন রুমী গভীর মনোযোগী হয়েছেন যার কারণে তাকে আর গানে দেখা যাচ্ছে না। অদৌ গানে ফিরবেন কি-না, এ ঘোষণার পর সেটা আরো অস্পষ্ট হলো।

ad

পাঠকের মতামত