সাইফের সাবেক স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে ছিলেন সানি
বিনোদন ডেস্ক।।
সানি দেওলের হিন্দি ছবিতে অভিষেক হয় সাইফ আলি খানের সাবেক স্ত্রী অমৃতা সিং এর বিপরীতে ‘বেতাব‘ ছবি দিয়ে। ছবি মুক্তির কয়েকদিনের মধ্যেই গুজব শোনা যায় সানি আর অমৃতা নাকি প্রেম করছেন।
কিন্তু তাদের ব্রেক আপ হয়ে যায়। কারণ সানি আগে থেকেই বিবাহিত ছিলেন এবং নিজের বিয়ের কথা অমৃতার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন।
পিঙ্কভিলা ওয়েবসাইটের খবর অনুযায়ী অমৃতার মা রুকসানা সুলতান প্রথম থেকেই সানি আর অমৃতার সম্পর্কে খুশি ছিলেন না। রুকসানা দিল্লিতে থাকতেন এবং রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
শোনা যায় রুকসানা নাকি সানির বক্তিগত জীবন সম্পর্ক জানতে একজন গোয়েন্দা নিয়োগ করেন। রুকসানাই প্রথম জানতে পারেন সানির লন্ডনে অবস্থিত পূজা নামের এক মহিলার সঙ্গে সম্পর্ক আছে।
অবশ্য শুধুমাত্র অমৃতার মা রুকসানা নন‚ সানি দেওলের মা প্রকাশ কৌর ও অমৃতাকে খুব একটা পছন্দ করতেন না রূপোলি পর্দায় তার সাহসী ইমেজের জন্য।
অবশ্য এর বহুদিন বাদে জানা যায় যে সানির বহুদিন আগেই পূজার সঙ্গে বিয়ে হয়ে গেছে।
অমৃতা যেমন সানির বিবাহিত স্ত্রী পূজার কথা জানতেন না। তেমনি পূজাও জানতেন না সানি আর অমৃতার অ্যাফেয়ারের কথা।
দেওলরা সানির বিয়ের কথা লুকিয়ে রাখতে চেয়েছিলেন কারণ বলিউডে সবে সানির অভিষেক হয়েছিল। এই কারণে পূজা লন্ডনে থাকতেন আর সানি মাঝেমধ্যে তার সঙ্গে দেখা করতে যেতেন।
কিন্তু সানির বিয়ে কথা প্রকাশ হয়ে যাওয়ার পর অমৃতা তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাননি। সানি অবশ্য নিজের বিয়ের কথা স্বীকার করেন। কিন্তু তাসত্ত্বেও অমৃতার সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যায়।
অমৃতার সঙ্গে ব্রেক আপের পর সানি ডিম্পল কাপাডিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান। ডিম্পল ততদিনে তার সুপারস্টার স্বামী রাজেশ খান্নার থেকে আলাদা থাকেন।








