বিরল অসুখে ভুগছেন ইরফান খান, বেদনাদায়ক খবর দিল হাসপাতাল
বিনোদন ডেস্ক।।
বুধবারই টুইট করে অভিনেতা ইরফান খান দাবি করেছেন তিনি একটি বিরল অসুখে ভুগছেন। রাতেই হাসপাতাল সূত্রে জানা গেল
কঠিন অসুখ দুরারোগ্য ব্রেন ক্যানসারে ভুগছেন অভিনেতা ইরফান খান। মুম্বইয়ের কপিলাবেন হাসপাতাল সূত্রে এমনই খবর প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে ক্যান্সার এমনিতেই মারাত্মক অসুখ।
তার মধ্যেও এক বিরলতম ক্যান্সারে আক্রান্ত এই জনপ্রিয় অভিনেতা। তাঁর খিচুনি শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানিয়েছেন, অবিলম্বে নিডল বায়োপসি করা হবে। তবেই জানা যাবে টিউমারের এখন কী অবস্থা রয়েছে।
চিকিৎসকরা মনে করছেন অপারেশনই একমাত্র পথ এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। সূত্রের খবর, ইরফান চাইছেন অপরেশন না করে কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা হোক। তবে যাই হোক না কেন তা ঠিক হবে বায়োপসি রিপোর্ট হাতে আসার পরে।




