205098

রাজের বিয়ের দিনই ‘লালে লালেশ্বরী’ মিমি

মিমি-রাজ-শুভশ্রী, টালিউডের এই ত্রিকোণ প্রেমের কথা কার না জানা? সবাই জানে, একটা সময় সম্পর্কে ছিলেন মিমি এবং রাজ। তবে তা টেকেনি। মিমির প্রতি ‘সফট কর্ণা’র থাকলেও রাজের অন্দরমহলে কিন্তু রানি হয়ে থেকেছেন শুভশ্রীই। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

মঙ্গলবারতো আনুষ্ঠানিকভাবে ব্যাচেলর তকমাও ঘুচিয়ে ফেললেন এই দুই টালিউড তারকা। ত্রিকোণ প্রেমে পাকাপাকিভাবে ইতি টেনে, দুলহানিয়া নিয়ে গেলেন রাজ। তাও একেবারে বিরুষ্কা কায়দায়। বন্ধুদের বাড়িতে ডেকে খাওয়ানোর নাম করে একেবারে বিয়ের সারপ্রাইজই দিয়ে বসলেন নবদম্পতি। বাড়িতেই পরিবার এবং বন্ধুবান্ধবদের সাক্ষ্মী রেখেই হল রাজ-শুভশ্রীর রেজিস্ট্রি।

বাঙালি বধূ নয়, আনুশকার মতই গোল্ডেন গাউনে দেখা গেল মিসেস রাজ চক্রবর্তীকে। অন্যদিকে সাবেকের বিয়েতেই লালে লালেশ্বরী হলেন মিমি। টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক-তিন মাধ্যমেই লাল গাউনে রূপসী মিমিকে দেখে চোখ ফেরাতে পারছে না নেটিজেনরা।

উল্লেখ্য, শনিবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই লাল গাউনে হাজির হয়েছিলেন মিমি। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সুপারস্টার দেব। মঙ্গলবার সেই দিনের একটি ছবিই নিজের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে পোস্ট করেছেন মিমি।

ad

পাঠকের মতামত