নরপিশাচ বাবার বিরুদ্ধে কিশোরীর যৌন নির্যাতনের অভিযোগ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরী মেয়ে থানায় এসে তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে।
সোমবার (৫ মার্চ) রাতে নরপিশাচ বাবার নির্যাতন সইতে না পেরে ওই কিশোরী গ্রামবাসীর সহায়তায় থানায় এসে আশ্রয় নেয়।
পুলিশ ওই কিশোরীর এমন অভিযোগ পাওয়ার পর তার বাবাকে আটক করেছে।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে জানান, উপজেলার হোয়ানক রাজুয়ার ঘোনা এলাকার ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে তার মাতৃহীন শিশু কন্যাকে জোরপূর্বক যৌন নির্যাতন করে আসছিল। সোমবার (৫ মার্চ) রাতেও শিশুটিকে শারীরিক নির্যাতন করায় সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। সোমবার রাতেই গ্রামবাসীর সহায়তায় মেয়েটি থানায় এসে আশ্রয় নেয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে যৌন নিপীড়নের শিকার মাতৃহীন ওই শিশুটি তার বাবার বিরুদ্ধে চাঞ্চল্যকর এ তথ্য দেন। কিশোরী ওই মেয়েটি এখন মহেশখালী থানা হেফাজত আছে বলে জানিয়েছেন ওসি প্রদীপ কুমার দাশ।




