204558

স্বামীর মদের নেশাছাড়াতে তান্ত্রিকে কাছে স্ত্রী, ঘটল চুড়ান্ত পরিণতি

স্বামী মদের নেশায় আসক্ত। অনেক চেষ্টা করেও ছাড়াতে পারেনি স্ত্রী। এদিকে ধার দেনায় অবস্থা শোচনীয়। প্রায় ১২ লাখে গিয়ে ঠেকেছে দেনা। শেষে স্বামীর মদের নেশা কাটানোর জন্য তান্ত্রীকের কাছে গেলেন স্ত্রী। আর তাতেই ঘটে বিপত্তি।

জানা যায়, বছর চুয়াল্লিশের মহিলা কেভি রামা ও তাঁর স্বামী ডিএস মূর্তির (৫৪) দাম্পত্যজীবন মোটেও সুখের ছিল না। চরম আর্থিক সংকটের মধ্যে তাঁদের দিন কাটত। তার উপরে ছিল দেনার দায়। সবই ওই নেশার জন্য।

অনেক বুঝিয়েও কোনও কাজ না হওয়ায়, কেভি রামা এক তান্ত্রিকের সাহায্য নেন। স্বামীকে হত্যা করার জন্য ওই তান্ত্রিক শ্যাম সিংহ, ওরফে ভগবতজির কাছ থেকে বিষ নিয়ে আসেন তিনি। এবং মদের সঙ্গে মিশিয়ে দেন বলে অভিযোগ।

এরপর সেই মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন মূর্তি। সেখানেই জ্ঞান হারান। তারপর এক হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। এরপরই তাল কাটে মহিলার। জানা গিয়েছে, ডিএস মূর্তির ভাইয়ের অভিযোগের ভিত্তিতে, কেভি রামা এবং তান্ত্রিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এখন পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

ad

পাঠকের মতামত