204479

শাকিবের নতুন তিনটির মধ্যে দুটিই বুবলির, অন্যটি?

বিনোদন.ডেস্ক।।
নতুন তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এর মধ্যে দুটি চলচ্চিত্রেই তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা বুবলি। অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে একসঙ্গে পথ চলার শেষে নতুন জুটি হিসেবে শাকিব-বুবলি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে প্রতিষ্ঠিত হতে চলেছে-এমনটা বোধ হয় বলাই যায়।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন তাদের প্রযোজনায় নতুন তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব।
এর মধ্যে দুটিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি। বাকি চলচ্চিত্রটিতে শাকিবের বিপরীতে কাকে দেখা যাবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

সেলিম খান বলেন, আমাদের প্রযোজনায় চিটাইঙ্গা পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া চলচ্চিত্রটিতে শাকিব-বুবলি অনবদ্য অভিনয় করেছেন। শাকিব তো করেছেনই, বুবলিও নতুন ভাষায় বেশ চমৎকার কাজ করেছেন।তাই তাদের নিয়ে নতুন দু’টি ছবি করতে যাচ্ছি। অন্য ছবিটিতে শাকিব খানের বিপরীতে অন্য আরেকজন নায়িকা থাকছেন। সেটা কে এখনই বলতে চাই না।

তিনি জানান, সেন্সর ছাড়পত্র পেলে আগামী ২৩ মার্চ মুক্তি পেতে পারে শাকিব-বুবলি অভিনীত চিটাইঙ্গা পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া। সেদিনই অনুষ্ঠিত হবে চলচ্চিত্রগুলোর মহরত। এর মধ্যে সেন্সর ছাড়পত্র না পেলে পহেলা বৈশাখে মুক্তি পাবে ছবিটি।

ad

পাঠকের মতামত