যমজ সন্তানের মা হলেন সানি লিওন
গত বছর সকলকে অবাক করে একটি কন্যাসন্তান দত্তক নিয়েছিলেন বলিউড তারকা সানি লিওন। আবার নতুন করে সুখবর শোনালেন তিনি। এবার যমজ সন্তানের মা হলেন তিনি।
সোশাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে নিজেই সন্তানদের ছবি দিয়ে সে কথা জানিয়েছেন তিনি। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার দুই সন্তানের নাম রেখেছেন আশার ও নোয়াহ। দুজনই তাঁদের বায়োলজিক্যাল সন্তান বলেও স্পষ্ট করে দিয়েছেন সানি নিজের ট্যুইটার হ্যান্ডেলে। সারোগেসি করে সন্তানের জন্ম দিয়েছেন দুজন। নতুন অতিথিদের পেয়ে পরিবার সম্পূর্ণ হয়েছে বলে সানি জানিয়েছেন।
সানি লিখেছেন, আমরা খুব কম সময়ে তিনজন সন্তান পেলাম। অনেকদিন ধরে পরিবার পরিকল্পনা করেছিলাম আমরা। এতদিন পর পরিবার সম্পূর্ণ হলো। আশার সিং ওয়েবার, নোয়াহ সিং ওয়েবার, নিশা কউর ওয়েবার। এই হলো এখন সানির তিন ছেলেমেয়ে। গত বছরের মাঝামাঝি মহারাষ্ট্রের লাতুর থেকে একটি শিশুকন্যাকে দত্তক নেন সানি। তাঁর নাম রাখেন নিশা। সে সময়ের পরপরই সানির অন্য দুই সন্তানের জন্ম হয়েছে বলে সানি নিজেই এখন জানিয়েছেন।
সূত্র : এএনআই




