মন খুলে হাসতে চান? তবে এই ভিডিওটি আপনার জন্য…
মন খুলে হাসতে চান? তবে এই ভিডিওটি আপনার জন্য…
মন খুলে হাসতে চান? তবে এই ভিডিওটি আপনার জন্য…
অন্যরা যা পড়ছেন…
এজন্য শাকিব খানই দায়ী : জয়
নাটক কিংবা চলচ্চিত্র- কোথাও দেখা নেই শাহরিয়ার নাজিম জয়ের। তবে প্রায়ই সংবাদের শিরোনাম হচ্ছেন এই অভিনেতা! তার সঞ্চালনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি এরইমধ্যে আলোচিত-সমালোচিত হয়েছে। তবে এবার উপস্থাপক হিসেবে নয়, জয় আলোচনায় অতিথি হয়ে। সম্প্রতি একটি দৈনিক পত্রিকার টক শোতে এসে নানা অজানা কথা বলেছেন তিনি।
জয় বলেন, ‘উপস্থাপকের আগে আমি একজন অভিনেতা। আমারা যখন শুটিং করি বা মেকাপরুমে আড্ডা দেই, তখন অনেকের অনেক কিছুই জানি। একজন সাংবাদিকের সঙ্গে একজন তারকা কথা বলতে গেলে বেশ কঞ্জারভেটিভ হয়ে কথা বলে, তখন অনেক কিছুই জানা য়ায় না। কিন্তু আমি তো সবার খবর জানি, যা আমার অনুষ্ঠানটির জন্য প্লাস পয়েন্ট।’
নায়ক হিসেবে কাজ করার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। এর কারণ কি? উপস্থাপকের এই প্রশ্নের উত্তরে সাফ জানিয়ে দেন, শাকিব খানের জন্য তিনি নায়ক হতে পারেননি! জয় বলেন, “আমি যখন ‘জীবনের গল্প’ (আমার প্রথম ছবি) করি, তখন শাকিব খান সুপারস্টার ছিলেন না। তখন সুপারস্টার ছিলেন মান্না ভাই। এরপর ‘গ্রাম গঞ্জের পিরীতি’,‘এই যে দুনিয়া’সহ আরো বেশ কয়েকটি ছবি করি। আর সেগুলো বেশ প্রশংসিত হয়। এরপর মান্না ভাই মারা গেলে শাকিব খান একা সব দখল করে বসে। আমি যেহেতু টিভি মিডিয়া থেকে আসি, তখন পরিচালক-প্রযোজকদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়া ব্যাপার ছিলো না।
এরপর আমার একটা ট্রিপে দুবাই যাচ্ছিলাম, এসময় শাকিব খান আমাকে বলে তার সব ছবিতে দ্বিতীয় নায়ক হিসেবে থাকার জন্য। কিন্তু আমি উত্তরে না বলি। আর এরপর থেকেই আমি ছবিতে কোন ডাক পাইনি। আর এই ডাক না পাওয়ার জন্য শাকিব খানই দায়ী।’




