বাঘ যখন বন্ধু! (ভিডিও)
ডলফ এবং গ্যাব্রিয়েল এর বন্ধুত্বটা একটু ভিন্ন। কারণ ডলফ একজন মানুষ হলেও গ্যাব্রিয়েল কিন্তু একটি চিতাবাঘ। ৫০ বছর বয়সী ডলফ সি ভোকার দক্ষিণ আফ্রিকার ব্লোফফন্টেনের চিতা ব্রীডিং সেন্টারে প্রথম গ্যাব্রিয়েলকে দেখতে পান। সেখানে তিনি চার বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
গ্যাব্রিয়েলের সাথে প্রথমবার যখন ডলফের সাথে দেখা হয়, তখন চিতাশাবকের বয়স ছিল মাত্র আট মাস। তাদের মাঝে সে সময় অটুট বন্ধুত্বের সৃষ্টি হয়।
ডলফ চিতাবাঘের হাতে হাত রাখে এবং খোলা জায়গায় তার পাশে দাঁড়ান। ডলফ বলছেন, ‘বুনো প্রাণীর সাথে একটি সম্পর্ক গড়ে তুলতে দীর্ঘ সময় লাগে। এই সম্পর্ক গড়ে তুলতে পেরে ডলফ অনেক খুশি।’
ডলফ বলেন, ‘গ্যাব্রিয়েল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার অনেক ইচ্ছে ছিল, কোন পশুর সাথে সখ্য গড়ে তোলা। আমার সেই ইচ্ছা গ্যাব্রিয়েল পূরণ করেছে।’




