204668

এবার ভাইরাল ‘ভাইজান’ শাকিব!

বিনোদন ডেস্ক।।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের নতুন ছবি মানেই ভাইরাল! যার প্রমাণ পাওয়া গেল আরও একবার। এবার ভাইরাল হলো ভাইজান শাকিব! মানে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে
শাকিব খানের নতুন ছবি ‘ভাইজান এলো রে’র তিনটি স্টিল। আর এটা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই । ছবির শুটিং এর এই তিনটি ছবি আসা মাত্র ভাইরাল হয়ে গেছে।

ছবিতে দেখা যাচ্ছে একটি গানের শুটিং চলছে। রংচঙে শার্টে শাকিব খানকে দারুন হ্যান্ডসাম লাগছিল । গলায় চেইন, চোখে সানগ্লাস , কানে দুল, যেন পাড়ার রংবাজ ছেলে। আর পায়েল সরকারকে দেখে বোঝা গেল কোন আইটেম গানের শুটিং চলছিল। এসকে মুভিজের টুইটার একাউন্ট থেকেও ছবিগুলো টুইট করা হয়েছে। সাথে জানানো হয়েছে ১০০ জন ডান্সারকে নিয়ে ভাইজানের টাইটেল গানের শুটিং করা হচ্ছে । এই ঈদ (ঈদুল ফিতর) এ আসছে ভাইজান।

ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। তবে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে কিনা সেটি নিয়ে এখনই কিছু বলতে নারাজ পরিচালক জয়দীপ মুখার্জি। ‘ভাইজান এলো রে’ ছবিতে আরো অভিনয় করবেন রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি, বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠুসহ অনেকেই।

ad

পাঠকের মতামত