204646

বিড়ির সংখ্যাই কনের বিয়ের যোগ্যতা!

নারীর সৌন্দর্য ও নানা গুণাবলি দেখে পাত্রি পছন্দ করা হয়। কিন্তু ভারতের মহারাষ্ট্রের সোলাপুরের এক অদ্ভুত যোগ্যতার ভিত্তিতে পাত্রি পছন্দ করা হয়। সেখানে কোনো মেয়ে কতটা বিড়ি বানাতে পারে তার ওপর তার বিয়ের যোগ্যতা নির্ধারণ হয়। খবর এবেলাডটইনের।

খবরে বলা হয়েছে, ১৯ বছরের রাধা দানেওয়ালে সোলাপুরের সবচেয়ে সুযোগ্য পাত্রী। দিনে প্রায় ১ হাজার বিড়ি বাঁধেন রাধা। একটি সাক্ষাৎকারে তিনি জানান, আমি আমার স্কুলজীবন থেকেই এই কাজ করছি। মায়ের থেকেই শিখেছি, কী করে বিড়ি বাঁধতে হয়। কিন্তু আমি বিয়ে নিয়ে একদমই চিন্তিত নয়।

সোলাপুরের বিড়ি কারখানার প্রত্যেক কর্মীকে একটি করে ‘বিড়ি কার্ড’ দেয়, যেখানে প্রত্যেক কর্মীর কর্মদক্ষতা এবং প্রত্যেক দিনের কাজের হিসেব লেখা থাকে। রাধা দানেওয়ালে দিনে এক হাজার বিড়ি বেঁধে আয় করেন মাত্র ১৪০ টাকা। তবে এটাই সবচেয়ে সেরা হিসেবে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

সোলাপুরের মহিলাদের কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত কম। তাই বিড়ি বাঁধাই তাদের একমাত্র ভরসা। ২১ বছরের প্রিয়ঙ্কা মাডগুন্ডি জানান, কলেজ পাশ করার পরে চাকরির সুযোগ নেই। তাই এই পেশাকেই বেছে নিয়েছি।

ad

পাঠকের মতামত