204494

একাত্তরের এই দিনে: ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙে শহীদ মিনারে জড়ো হয় ৩২৫ কয়েদী

ডোস্ক রিপোর্ট: ১৯৭১ সালের মার্চের প্রতিটি দিনই ছিল অগ্নিঝরা। পাঁচই মার্চ সারাদেশে বিক্ষোভ আরো চাঙ্গা হয়। সে দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙে তিনশ পঁচিশ জন কয়েদি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে বিক্ষোভ করেন।

একাত্তরের উত্তাল মার্চের এ দিনেও দেশজুড়ে চলে মিটিং, মিছিল ও বিক্ষোভ। সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে দেশব্যাপী পালন করা হয় সর্বাত্মক হরতাল। টঙ্গীতে গুলিবর্ষণে আহত হন ১৮ জন বিপ্লবী।

যশোরেও নিহত হন এক মুক্তিকামী বাঙালি। এই দিন ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙ্গে ৩২৫ জন কয়েদি শহীদ মিনারে জড়ো হয়ে, স্বাধিকার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। কারাগারের ফটক ভাঙ্গার সময় প্রহরীর গুলিতে সাত কয়েদি মারা যান।

গুলি চলে চট্টগ্রামেও, তবে অত্যাচার ও নিপীড়ন উপেক্ষা করে লালদীঘি ময়দানে আয়োজন করা হয় বিশাল সমাবেশের। এভাবেই উত্তেজনা আর বিক্ষোভের মধ্য দিয়ে পার হয় ৭১এর মার্চের আরো একটি দিন। সেইসাথে আরো তীব্র হয় বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা। সূত্র: সময় টিভি

ad

পাঠকের মতামত