শরীরটা গরুর মুখটা বিড়ালের! (ভিডিও)
পৃথিবীর আনাচে কানাচে কত রকমের জীব-জন্তু চরে বেরাচ্ছে। তার কয়টাকেই আপনি দেখেছেন অথবা যেগুলি দেখেছেন তার কয়টাকেই আপনি চেনেন?
জানা গেছে, পৃথিবীর প্রায় নয় মিলিয়ন প্রজাতির প্রাণীর মধ্যে কিছু অদ্ভুত চেহেরার প্রাণী রয়েছে। যেগুলো দেখলে মনে হবে আসলেই কি এগুলোর অস্তিত্ব রয়েছে?
এমনই এক অদ্ভুত প্রাণী দেখা গেছে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার প্রবোলিনগোগ গ্রামে। সেই প্রাণীটির ভিডিও তুলে শেয়ারও করেছেন গ্রামের বাসিন্দারা।
ভিডিওতে দেখা গেছে, একটি গরুর বাছুরকে। যার শরীরটা গরুর মত হলেও মুখটা বিড়ালের মত দেখতে। তবে এটা শারীরিক অস্বাভাবিকতা ছাড়া আর কিছুই নয়।
স্থানীয়রা সেই বাছুরটিকে ঘিরে ধরেছে। কেউ বা ছবিও তুলছে। আবার একজন একটি ফিডিং বোতলে করে বাছুরটিকে দুধও খাওয়াচ্ছেন। সূত্র: ডেইলি মেইল
ভিডিওটি




