204426

মুভি রিভিউ :What Happened To Monday (2017)

সময়টা ২০৪০ সাল। জনসংখ্যা এমন হারে বাড়া শুরু করল যে খাদ্যে আর কুলান দিতে পারছেনা। এমতাবস্থায় দেশের রিপ্রেসিভ রেইজিম (জালিম সরকার) একটা পলিসি হাতে নিল। ‘এক পরিবার এক সন্তান’। কোন ভাবে কোন পরিবারে যদি একের অধিক সন্তান পাওয়া যায় তাহলে সেই সিব্লিং কে সরকার উঠিয়ে নিয়ে যাবে এবং তাকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়া হবে। যতদিন পর্যন্ত না পৃথিবী আবারও সুজলা সুফলা, শস্য শ্যামলা না হয়ে উঠে ততদিন তাদের ওখানেই ঘুমাতে হবে।


.
এই ভয়ঙ্কর নিয়মের মধ্যেই এক মহিলা ৭ সাতটি কন্যা সন্তান একত্রে প্রসব করে পরকালে পাড়ি জমালেন। নানা তাদের নাম রাখলেন সপ্তাহের নামে- সানডে টু স্যাটারডে। কিন্তু কিভাবে লুকাবেন তিনি তার ৭ নাতীকে?
.
বিভিন্ন পরিকল্পনা, শিক্ষণ এবং কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি তাদের ৭ জনকে ১ টি অভিন্ন পরিচয়ে নির্মাণ করলেন- ক্যারেন স্যাট্মান।
.
সপ্তাহে ৭ দিন যার যে নাম সে সেদিন বাইরে যায়- ফিরে এসে বাকিদের আপডেট দেয়। অর্থাৎ ফ্রাইডে শুধু শুক্রবারেই পৃথিবীর আলো দেখতে পারে।
একজনের বেশি বাড়ির বাইরে বের হওয়া অসম্ভব। রাস্তায় বিভিন্ন চেকপোস্টে সারাদিন আপনার আইডি চেক করা হয়। আপনার প্রতিটা মুভমেন্টের খবর সরকারের সার্ভারে জমা হয়। এমনকি বাজারে খাবার পর্যন্ত আপনার আইডি না দেখিয়ে আপনি কিনতে পারবেন না।
.
তো এভাবে ৩০ বছর কেটে যায়। ২০৭০ সালের কোন একদিন, মানডে কোন এক সোমবারে বাইরে গিয়ে আর ফিরেনা।
কি হয় মানডের? বাকি ছয় বোনের ভাগ্যেই বা কি রেখেছেন সেই জালিম সরকার?
.
জানতে হলে ঝটপট মুভিটা দেখে ফেলুন। দারুণ ফ্রেশ একটি মুভি। আইডেন্টিটি আর সারভাইভালের টানটান গল্প। The Girl with the Dragon Tattoo-এর নুমি র‍্যাপাস এখানেও অনবদ্য অভিনয় করেছেন। (সংগ্রহীত)

→  মুভিটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ad

পাঠকের মতামত