204364

পিএসএল যেমন ছিলো ৪ বাংলাদেশী ক্রিকেটারের

এবারের পিএসএলে বাংলাদেশের ৫ জন ক্রিকেটার খেলার কথা থাকলেও খেলছেন ৪ জন ক্রিকেটার। হাতের ইনজুরির কারনে এবারের পিএসএল খেলেননি সাকিব আল হাসান। আর ৪ জন ক্রিকেটারের মধ্যে ছিলেন তামিম ইকবাল,মাহমুদুল্লাহ রিয়াদ,মোস্তাফিজুর রহমান এবং সাব্বির রহমান রুম্মন।

এদের মধ্যে কেবল তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমানই সর্বোচ্চ পাঁচটি ম্যাচে খেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাব্বির রহমান মাঠে নেমেছেন দুইটি ম্যাচে।পেশোয়ার জালমির হয়ে খেলা পাঁচটি ম্যাচে তামিমের রান যথাক্রমে ১১,৩৯,১১,৩৬ এবং ৩৭*। কোনো ফিফটি না থাকলেও ৩৩.৫০ গড়ে এবং ১০৭.২০ স্ট্রাইক রেটে ১৩৪ রান করেছেন তামিম। চার মেরেছেন ১৩ টি এবং ছক্কা হাঁকিয়েছেন তিনটি।আসরের দুর্বল দল লাহোর কালান্দার্সের হয়ে পাঁচটি ম্যাচে চার উইকেট নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আসরে একটি মেডেন আদায় করা মুস্তাফিজুরের ইকোনমি রেট ছিল ৬.৪৩।এদিকে দর্শক পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হওয়া সাব্বির পিএসএলে পেশোয়ারের হয়ে খেলেছেন দুইটি ম্যাচ। একটিতে ব্যাট করতে না নামলেও আরেকটি ম্যাচে ১১ রান করেন তিনি।এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা মাহমুদুল্লাহ রিয়াদ দুইটি ম্যাচের একটিতে ব্যাট-বল কোনোটা না করলেও আরেকটি ম্যাচে ব্যাট হাতে ১৫ রান ও বল হাতে ছয়রান দিয়েছেন।

উল্লেখ্য যে, আগামী ৬ই মার্চ থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিদহাস ট্রফি। সেই টুর্নামেন্টের ২য় ম্যাচে আগামী ৮ই মার্চ ছ্রীলঙ্কার সাথে লরবে বাংলাদেশ দল। আর সেই টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে ছিলেন বাংলাদেশী এই ৪ জন ক্রিকেটার। তাই আর পিএসএল এর অর্ধেক রেখেই শ্রীলঙ্কায় ফিরতে হচ্ছে এই ৪ জন ক্রিকেটারের।

ad

পাঠকের মতামত