204223

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন হাজার হাজার চাকরি প্রত্যাশীরা। এই কর্মসূচি থেকে বিদ্যমান কোটা প্রথার সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি উঠেছে।

আজ রবিবার সকাল থেকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা এতে শরিক হয়। তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

কোটাপদ্ধতি আন্দোলনের অন্য সমন্বয়কারী হাসান আল মামুন সাংবাদিকদের জানান, দেশের ২% মানুষের জন্য ৫৬% কোটা, আর বকি ৯৮% মানুষের জন্য ৪৪% নিয়োগ। এটার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না। কোটার সংস্কার করে ১০% এ নিয়ে আসতে হবে।

তাদের দাবিগুলোর মধ্যে আরো রয়েছে-যোগ্যপ্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে মেধাভিত্তিতে নিয়োগ দেওয়া, নিয়োগ পরীক্ষায় একজন কোটাধারী একাধিকবার সুযোগ না দেওয়া, বিশেষ নিয়োগ পরীক্ষা বাতিল করা, চাকরি ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও অভিন্ন বয়স সীমা নির্ধারণ।

আন্দোলন থেকে আগামী ১৪ মার্চ বুধবার বেলা ১১টায় সারাদেশে ডিসি অফিসে শান্তিপূর্ণ অবস্থান এবং কেন্দ্রীয় কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান গ্রহণ করার আহ্বান জানানো হয়।

এর আগে গত সোমবার একই দাবিতে সারাদেশের বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন তারা।

ad

পাঠকের মতামত