অল্পের জন্য প্রাণে বাঁচলেন তানজিব সারোয়ার
অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার। গত শুক্রবার জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে কনসার্ট করতে যান তানজিব। এসময় তার সাথে ছিল পুরো দল। বেশ ভালোভাবেই কনসার্ট সম্পন্ন করেন সেখানে।
এরপর জামালপুর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তানজিব ও ব্যান্ডদলকে বহনকারী গাড়িটি। তানজিব নিজেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
তানবিব জানান, জামালপুর থেকে কনসার্ট শেষে ঢাকায় ফেরার পথে রাত ১২ টায় ময়মনসিংহের ত্রিশাল এলাকায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার বেগে আমাদের মাইক্রো বাসটির পেছনের ডানদিকের চাকা ফিউস হয়ে যায়।
তানজিব বলেন, এসময় স্বাভাবিকভাবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়, কিন্তু ভাগ্য ভালো হওয়ায় মাদের চালক গাড়িটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। তানজিব জানান,সবার দোয়াতে তিনি ও আমার ব্যান্ডের সবাই অক্ষত আছে।




