203996

প্রধানমন্ত্রীর ভালোবাসায় আপ্লুত শিশির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ে আলায়নার একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে খেলায় মেতে উঠে আলায়না।

ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন গণভবনে। সে অনুযায়ী গতকাল (শুক্রবার) স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির এবং মেয়ে আলায়নাকে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান টাইগারদের টেস্ট এবং টি-২০ অধিনায়ক।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব কন্যার কাটানো ‍মুহূর্তগুলোর কিছু ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির।

আজ ফেসবুকে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন শিশির। দু’জনের হাস্যজ্জ্বল ছবির ক্যাপশনে সাকিব পত্নী লিখেছেন, ‘প্রতিবার যখন তাঁর সঙ্গে দেখা হয় তিনি পরম ভালোবাসা আর যত্নের সঙ্গে আমাকে আলিঙ্গন করেন! প্রকৃতপক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হৃদয় থেকে একজন ভালো মানুষ এবং মহান ব্যক্তিত্ব।’

ad

পাঠকের মতামত