204023

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে যা লিখলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: গতকাল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে আলাইনার সঙ্গে আনন্দঘন মুহুর্ত কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২মার্চ) তিনি সপরিবারে গণভবনে সাকিব পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এ জন্য মমতাময়ী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব। প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে লিখেছেন সাকিব আল হাসান।

আলাইনাকে কোলে নিয়ে সময় কাটানোর সঙ্গে সেসময় তাকে নিয়ে খেলায়ও মেতে ওঠেন তিনি। সেসময়ের ছবি ও আর একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির।

এবার সাকিবের পুরো পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ফেইবুকে প্রকাশ করলেন সাকিব আল হাসান। সাকিব তাঁর ফেইসবুক পেইজে তিনটি ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে এবং তাঁর পরিবারকে আমন্ত্রন জানানোর জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সাকিব আশা ব্যক্ত করেন যে, আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী যেন এভাবেই বাংলাদেশ নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন।

এদিকে, সাকিব আল হাসানের স্ত্রী উম্মে শিশির তাঁর ভেরিফাইড ফেইসবুক একাউন্টেও প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি সেলফি প্রকাশ করেন। সেখানে সাকিব পত্নী প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেন।

ad

পাঠকের মতামত