204002

তারকাদের বিলাসবহুল বাড়িগুলো দেখলে যে কারো হিংসা জাগাবে!

কেউ যখন খুবই বিখ্যাত একজন তারকা হয়ে যায় তখন তার জীবনে কি কি ঘটে! তারা তাদের সম্পদ দামি গাড়ি, বাড়ি কিংবা ফোনের পেছনে খরচ করে! আজ আমরা এমন কিছু তারকাদের নিয়ে গল্প করবো যারা বিলাসবহুল বাড়ি বানিয়ে অন্যদের ঈর্ষার কারণ হয়েছেন! তারকারা দামি বাড়ি দিয়ে অন্যদের মাঝে আলোচনায় থাকতে পছন্দ করেন।

টেইলর সুইফট!

টেইলর সুইফটের রোড আইল্যান্ডের ১১ হাজার বর্গফুটের প্রাসাদটির মুল্য ১৭.৭৫ মিলিয়ন ডলার! প্রতিবেদন অনুযায়ী তিনি টাকাটা ক্যাশ পরিশোধ করেছেন!

টাইগার উডস!

জুপিটার আইল্যান্ডে থাকা টাইগার উডসের এই বাড়ির মুল্য ৬০ মিলিয়ন ডলার! ১০০ ফুট লম্বা সুইমিংপুল এবং বাড়ির পেছনে আছে নিজের জন্য গলফ মাঠ!

উইল স্মিথ!

উইল স্মিথ হলিউড তারকাদের বাড়িগুলোর মধ্যে সেরা বাড়ির একটাতে থাকেন। একে বাড়ি না বলে প্রাসাদ বললেও ভুল হবে না। ২৫০০০ বর্গফুটের এই প্রাসাদে টেনিস কোর্ট, একটা হ্রদ এবং একটা রেকর্ডিং স্টুডিও আছে।

সেলেনা গোমেজ!

৩ মিলিয়নের বাড়ীটিতে একটা সুইমিংপুল, ৫টা শোবার ঘর আছে। হলিউডে থাকতেই তিনি পছন্দ করেন!

জেনিফার লোপেজ!

নিউইয়র্কের কাছাকাছি ওয়াটার মিল নামক স্থানে এই বাড়ি কিনতে জেনিফার গুনেছেন ১০ মিলিয়ন ডলার। এই বাড়িতে আছে ৮টি শোবার ঘর এবং সাড়ে ৭টি স্নানঘর!

ম্যাট ডেমন!

লস এঞ্জেলসে থাকা ম্যাট ডেমনের এই বাড়িটি ১৫ মিলিয়ন ডলার সমমুল্যের। এখানে আছে ৩০ ফুট উচু ছাদ, ৭টি শোবার ঘর, ১০ টা স্নানঘর এবং ৫টা গ্যারেজ! ওই এলাকার সেরা বাড়ির একটা!

ব্রাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি!

ফ্রান্সের দক্ষিণে বিখ্যাত এই হলিউড দম্পতির বাড়িটির মুল্য ৬০ মিলিয়ন ডলার। যদিও জানা যায় নি ছাড়াছাড়ির পর এই বাড়ির মালিক কে হতে যাচ্ছেন। তবে সকল কিছু মিলিয়ে এটা অন্যতম সেরা একটা বাড়ি!

জেনিফার এনিস্টোন!

বেভারলি হিলের এই বাড়িটি অবশ্য জেনিফার বিক্রি করে দিচ্ছেন! এর বাজারমুল্য ধরা হচ্ছে প্রায় ৪২ মিলিয়ন ডলার!

ad

পাঠকের মতামত