যে কারণে ৫৮ লাখ বার দেখা হয়েছে এই ভিডিও
এক উপাসক যিশুর মূর্তি নিয়ে সাইকেল চালানোর সময় থেমে থাকা একটি প্রাইভেট গাড়ির সাথে ধাক্কা লাগার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
মাত্র ১২ ঘণ্টায় ওই ভিডিওটি ৫৮ লাখ বার দেখা হয়েছে এবং শেয়ার হয়েছে ২ লাখ বার।
ভিডিওতে দেখা যায়, মেক্সিকো সিটিতে দু’জন তরুণ সাইকেল চালাচ্ছেন। মিনিভ্যানে থাকা এক যাত্রী ওই ভিডিওটি রেকর্ড করেছে। দু’জন তরুণের একজনের পিঠে যিশুর মূর্তি দেখা যায়।
পরে জানা যায়, গাড়িটি থেকে আছে এমন ভাবেননি ওই তরুণ সাইকেল চালক। ওই তরুণ ও যিশুর মূর্তিসহ গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে মূর্তিটি ভেঙে পাশে ছড়িয়ে পরে এবং তরুণ চালকও আহত হন।




