203421

অপু বিশ্বাস কতটা প্রস্তুত বড় পর্দায় ফেরার জন্য? (ভিডিও)

অপু বিশ্বাস কি তাঁর আগের অবস্থানে ফিরে এসেছেন? অপু কি পারবেন সেই আগের মতই নাচে-গানে দর্শকদের মন জয় করতে? অপু ভক্তদের মনে জন্ম দিচ্ছে এমন অনেক প্রশ্নের।

অপু বিশ্বাস ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। একজন পরিপূর্ণ অভিনেত্রী হতে হলে নাচ জানতেই হবে। আর এটা বেশ ভালোভাবেই জানতেন তিনি। তাই অভিনয়ের আসার আগে তিনি শিখেছিলেন নাচ। যার প্রমাণ অনেক সিনেমাতেই পেয়েছেন দর্শক। কিন্তু সরাসরি তার নাচ অনেকই দেখেননি। নতুন করে বড় পর্দায় ফেরার জন্য দিন-রাত পরিশ্রম করছেন অপু। এরই মাঝে বেশ কিছু লাইভ স্টেজ পারফরমেন্সও করেছেন তিনি। বন্ধুরা দেখে নেওয়া যাক তেমনই একটি ভিডিও…

অন্যরা যা পড়ছেন…

সফল হতে চাইলে নিজেকে ১০টি প্রশ্ন করুন

জীবনে সাফল্য কে না চায়! কে না স্বপ্ন দেখে অনেক বড় হওয়ার! কিন্তু কজন পায়? একজন সফল আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুঁজতে গেলে অনেক কারণ আসতে পারে। তবে খেয়াল করলে দেখা যাবে, তার নিজের কাছে তার স্বপ্ন সম্পর্কে বেশ কটা প্রশ্নের উত্তর নেই। সাফল্য আনে স্বপ্ন। কারণ স্বপ্নপূরণের নামই সাফল্য। তাই নিজের স্বপ্ন নিজের কাছে পরিষ্কার থাকা দরকার। সফল হতে গেলে নিজের কাছেই

কয়েকটি প্রশ্নের সোজাসাপটা উত্তর থাকা দরকার। আর সেটা করতে হলে নিজেকে এই ১০টি প্রশ্ন করুন। নিজের
কাছেই নিজে জেনে নিন নিজের উত্তর

⇒আপনার জীবনের লক্ষ্য কী? বা কোথায় নিজেকে দেখতে চান?

⇒মানুষ পরিচিত হয় কর্মের দ্বারাÑ কাজেই মানুষ বেঁচে থাকে। লোকে আপনার কোন কাজের জন্য আপনাকে মনে রাখবে?

⇒আপনার জীবনের এমন কোনো গন্তব্য আছে যেখানে জীবনে একবার অন্তত যেতে চান? কোথায় আপনার সেই স্বপ্নের জায়গা?

⇒ ভেবে রেখেছেন যদি আপনাকে নিয়ে সিনেমা তৈরি হয়, তখন কে আপনার চরিত্রে অভিনয় করবেন?

⇒ ‘উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপনসিবিলিটি’Ñ আপনি সুপার পাওয়ার পেলে কী বদল ঘটাতে চান?

⇒ ভালো করে ভেবে দেখুন তোÑ কোন বিষয়টাকে আপনি একেবারেই পছন্দ করেন না?

⇒ আপনার জীবনে এমন কোনো ব্যক্তি রয়েছে যার সঙ্গে অন্তত একটা দিন কাটানো আপনার স্বপ্ন? কে সেই জন?

⇒ উপহার পেতে কে না পছন্দ করেÑ তবে এটা নির্ভর করে উপহারদাতার হাতে। তার পরও নিজস্ব প্রত্যাশা তো অবশ্যই থাকে। কী সেই উপহার, জীবনে যা একবারের জন্য হলেও আপনি পেতে চান?

⇒ ঠিক কী হলে আপনি নিজেকে সফল মনে করবেন? বা কতদূর পৌঁছাতে পারলে নিজেকে সফল ভাববেন?
এবার এই ১০টা প্রশ্নের উত্তর লিখে ফেলুন। প্রতিদিন সেই লেখাটা পড়–ন এবং ভাবুন সেটা অর্জন করতে আপনি কী কী করেছেন, একটা এগিয়েছেন, এখনো কী কী করা দরকার বাকি। আপনার কাছে আপনার এই ১০টা প্রশ্নের উত্তর থাকলে একদিন নিজের স্বপ্ন নিজে ছুঁতে পারবেনই পারবেন। আর সেদিনই আপনি সত্যিকারের সফল মানুষ।

ad

পাঠকের মতামত