203520

রাজধানীতে হলি উৎসবে কলেজছাত্র খুন

রাজধানীতে হলি উৎসবে অংশগ্রহণ করতে গিয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ রনক (১৯) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার (১ মার্চ) বেলা ১২টার দিকে বৃহস্পতিবার (১ মার্চ) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। থাকতো কামরাঙ্গীরচরেরর ২নং গলির ২নং বাড়ির রনিমার্কেট এলাকায়।তার বাবা নাম মৃত সহিদ মিয়া।

রনকের বন্ধু মাসুদ জানান, হলি উৎসবে অংশগ্রহণ করতে ৪ মেয়ে বন্ধুসহ ৮ জন পুরান ঢাকার লক্ষীবাজার এলাকায় যায়। হলি খেলার পর আবার ভিক্টোরিয়া পার্ক গলি দিয়ে যাবার পথে ১৫-২০ জন যুবক এসে রনককে মারতে মারতে ধরে নিয়ে যাচ্ছিলো। কিছুদূর নেয়ার পর তার ডান পায়ে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদ আরও জানায়, ওই এলাকায় মেয়ে ঘটিত ব্যাপার নিয়ে ঝামেলা চলছিলো রনকের।

ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে আসেন রনকের মা হেনা বেগম। তিনি জানান, সকালে কোচিং থেকে বাসায় ফিরে সে। এরপর পুরান ঢাকার হলি উৎসবে যাবে বলে বাসা থেকে বের হয়। এরপর আমি শুনি তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

ad

পাঠকের মতামত