অন্ধ ভক্ত ভুলতে পারেননি শ্রীদেবীর উপকার, তাই… (ভিডিও)
বিনোদন ডেস্ক।।
দীর্ঘ টালবাহানার পরে দুবাই পুলিশের ক্লিনচিট পেয়ে দেশে ফিরেছে শ্রীদেবীর দেহ। শেষবারের মতো জনপ্রিয় এই অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতে লোখন্ডওয়ালায় পা রেখেছে প্রায় গোটা বলিউড। বাড়ির বাইরে অপেক্ষা করছেন কয়েক হাজার ভক্ত। এই ভিড়েই খুঁজে পাওয়া যাবে শ্রীদেবীর এক অনুরাগীকে। টানা দু’দিন ধরে শ্রীদেবীর বাড়ির বাইরে অপেক্ষা করছেন অন্ধ এই ব্যক্তি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শ্রীদেবীর মৃত্যুর খবর সামনে আসার পরেই তাঁর বাড়ির সামনে ৪৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন উত্তরপ্রদেশের বাসিন্দা যতীন বাল্মিকী নামে ওই ব্যক্তি। তাঁর দাবি, ছোট ভাইয়ের ব্রেন টিউমারের জন্য শ্রীদেবী তাঁকে আর্থিক সাহায্য করেছিলেন। প্রায় এক লক্ষ টাকা দিয়েছিলেন বলে দাবি যতীনের।
দেখুন ভিডিও-
শ্রীদেবীর মৃত্যুতে তাঁর বাড়ির সামনে হাজির হয়েছেন কয়েকহাজার অনুরাগী। শেষবারের মতো একবার ‘চাঁদনি’র দেখা পেতে চাইছেন তাঁরা। যতীনের দাবি, ‘‘বেঁচে থাকতে উনি আমাদের যে সাহায্য করেছিলেন তা কোনওদিন ভোলার নয়, উনি আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়েছিলেন, তাই আমি শেষকৃত্যে অংশ নিতে এসেছি।’’
প্রসঙ্গত, বুধবার সাড়ে তিনটের সময় শেষকৃত্য সম্পন্ন হতে জনপ্রিয় এই অভিনেত্রীর।




