বেতন বাড়ানোর দাবী প্রেসিডেন্টের, বললেন দু’জন স্ত্রী আমার!
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মাদক নিমূল ইস্যুতে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত ও বিতর্কিত আগ্রাসী মনোভাবের এই নেতা কাজ ও কথাবার্তায় সব ক্ষেত্রে খোলামেলা।
এবার সরাসরি নিজের বেতন বাড়ানোর দাবি জানালেন তিনি। আর কারণ হিসেবে দাবি করেছেন তার দুজন স্ত্রী থাকাকে।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে রাখঢাক না করেই ওই দাবি জানান। রদ্রিগো দুতের্তে জানান, তার বেতন একেবারেই চলার মতো নয়। বেতনে খাবার জন্য আলাদা টাকাও দেওয়া হয় না।
তিনি বলেন, ‘কত বেতন পাই আপনারা সবই তা জানেন। দু’জন স্ত্রী আমার। তাই, মাত্র ৩,৮৬০ ডলার আয়ে আর চলে না। আমার মাসিক দশ লাখ ফিলিপিনো পেসো পাওয়া উচিত।’
জানা গেছে, প্রথম স্ত্রীর জন্য বেশ কিছুটা চাপেই রয়েছেন প্রেসিডেন্ট দুতের্তে। ১৯৯৮ সালে খোরপোষের দাবি জানান তার প্রথম স্ত্রী এলিজাবেথ জিমারম্যান। তাকে সেই টাকা দিতেই বেতনের অনেকটা খরচ হয়ে যায়। বিষয়টি চেপে রাখতে পারেননি প্রেসিডেন্ট দুতের্তে।




