202475

বিতর্ক দেখলে শাকিব বুঝেন তিনি ঠিক পথে আছেন

বিনোদন ডেস্ক।।

ঢাকাই চলচ্চিত্রের কিংখ্যাত শাকিব খান বর্তমানে ঢাকায় আছেন। ব্যাস্ত আছেন ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিং নিয়ে। এমন টাইপের সিনেমার প্রতি দর্শকদের আগ্রহও রয়েছে কিনা এই প্রসঙ্গে শাকিব খান বলেন, কমেডি নির্ভর ছবি তো, পুরো ছবিই এন্টারটেইনে ভরা। দর্শকেরা বেশ এনজয় করবে। এ ছবির গানগুলো চমৎকার হয়েছে। এখন পর্যন্ত এ ধরনের গান আমার করা হয়নি! ২৩ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে ‘চালবাজ’ ছবিটিও মুক্তি পাওয়ার কথা রয়েছে। দেখা যাক কী হয়।

এদিকে একের পর এক ছবিতে শাকিব বুবলীর সাথে জুটি করে কাজ করেই যাচ্ছেন। নানান অনুষ্ঠানে একই রকম পোশাকেও তাদের দেখা যাচ্ছে। জন্ম হচ্ছে নতুন বিতর্কের। এসব নিয়ে কি ভাবছেন শাকিব খান।

শাকিব বলেন, নায়করাজ আজ বেঁচে নেই। তিনি বলেছিলেন আমাকে, শাকিব যত দিন এসব থাকবে তত দিন বুঝবে তুমি ঠিক লাইনে আছ। তাই আমিও বিষয়টিকে ওভাবেই দেখি। অতটা মাথা ঘামাই না। পৃথিবীর সকল তারকাদের জীবন ঘিরেই নানান টাইপের গুঞ্জন প্রচলিত। সময়ের সাথে সাথে পরিণত হওয়ার কারণে ওসব নিয়ে এখন আর মেজাজ খারাপ হয় না।

ad

পাঠকের মতামত