202439

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়েছে হাইকোর্ট।

রোববার দুপুর ২টার পরে বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শুরু হয়।

খালেদা জিয়ার জামিনের জন্য গত বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। আবেদনে ৩১টি যুক্তি দেখিয়ছেন সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবীরা।

ad

পাঠকের মতামত