202333

চলচ্চিত্রে আসছেন প্রভা ফেরদৌসের নায়িকা হয়ে

বিনোদন ডেস্ক।।

একযুগের বেশি সময় ধরে ছোটপর্দায় অভিনয় করছেন অভিনেত্রী প্রভা। এবার তিনি আসছেন বড়পর্দায়। জনপ্রিয় নায়ক ফেরদৌসের নায়িকা হয়েই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে প্রভার।

ফেরদৌস-প্রভা জুটি বেঁধে যে ছবিতে অভিনয় করবেন তার নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘রূপবতী’। এই ছবিটি নির্মাণ করবেন নাট্যনির্মাতা অঞ্জন আইচ।

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা অঞ্জন আইচ বলেন, ফেরদৌস ও প্রভা দুজনেই ছবিতে অভিনয় করবেন এটি চূড়ান্ত। গল্প হবে নারীবাদী।

 

ফেরদৌস-প্রভা দুজনেই নিজেদের দিক থেকে ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্মাতা অঞ্জন আইচ এই ছবিটির নাম ‘রূপবতী’ ছাড়াও ‘জলছবি’ রাখার কথা ভাবছেন। তার ভাষ্য, ছয় বছর ধরে এই ছবিটি নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী মাসেই শুটিং শুরু করবো। তার আগেই বিস্তারিত জানানো হবে।

ফেরদৌস ও প্রভা ছাড়া ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান, সোহেল খান, সাবেরী আলম প্রমুখ। ছবির গল্প তৈরি করেছেন নির্মাতা অঞ্জন আইচ নিজেই। চ্যানেল আই অনলাইন

ad

পাঠকের মতামত