ঝড় তুলে থেমে গেলেন তামিম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় দিনে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে দ্বিতীয় আসরের ডিফেন্ডিং চ্যম্পিয়ন পেশওয়ার জালমি ও প্রথম আসরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচের দেশ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫:৩০ মিনিটে শুরু হয় ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টেন স্পোর্টস, ডিএসস্পোর্টস, পিটিভি স্পোর্টস।টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। ব্যাট করছে দ্বিতীয় আসরের ডিফেন্ডিং চ্যম্পিয়ন পেশওয়ার জালমি।
ব্যাট করতে নেমে এখন পর্যন্ত তামিমের পেশওয়ার জালমির সংগ্রহ ১৪২/৪ (১৬ ওভার), তামিম ২৯ বলে ২ টি ৬ এবং ২ টি ৪ মেরে ৩৯ রান করে আউট হন।
পিএসএলের তৃতীয় আসরের উদ্বোধনী ম্যাচে নবাগত মুলতানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে পেশওয়ার জালমি। শুরুটা মোটেও ভালো হয়নি দলটির।পরাজয়ের দিনে প্রথমে ব্যাটিং করে ১৫১ রান সংগ্রহ করে জালমি। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ। ছয় বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারির মাধ্যমে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু জাবাবে খেলতে নেমে শ্রীলঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারার ৫৭ রানে ও অধিনায়ক শোয়েব মালিকের অপরাজিত ৪২ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছায় মুলতান সুলতানস।
তাই বলাই যেতে পারে আজকের ম্যাচে মানসিকভাবে এগিয়ে থাকবে ইসলামাবাদ। ম্যাচটিতে ইসলামাবাদ ইউনাইটেডের নেতৃত্বে থাকবেন পাকিস্তানের সাবেক ক্রিকেট লিজেন্ড মেসবাহ-উল হক। দলটিতে ফাহিম আশরাফ, সাদাব খান, লুক রঞ্চি ও আন্দ্রে রাসেলের মতো বিশ্বমানের প্লেয়ার রয়েছে।




