নিউইয়র্কে বারে নাচে-গানে মশগুল রোমানা
বিনোদন ডেস্ক।।
প্রায় তিন বছর হলো আমেরিকা প্রবাসী হয়েছেন ছোট ও বড়পর্দার এক সময়ের জনপ্রিয় নায়িকা রোমানা। মাঝে বছর দেড়েক আগে একবার দেশে এসেছিলেন বেড়াতে। তারপর আবারও উড়াল দিয়ে আর ফেরেননি। আমেরিকার নিউইয়র্ক শহরে প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীকে বিয়ে করে সেখানেই এখন স্থায়ী তিনি। জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় সংসারেও তিনি নাকি সুখে নেই। নিউইয়র্কে রোমানার দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না বলে জানা গেছে। হালে আমেরিকা থেকে দেশে ফিরেছেন মিডিয়ারই পরিচিত এক মুখ। তিনিও আটলান্টায় স্থায়ী।
এই প্রবাসী রোমানা সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন। নায়িকাকে নাকি এখন প্রায়ই দেখা যায় নিউইয়র্কের বিভিন্ন বারে নাচে-গানে মশগুল থাকতে। তবে তা আনন্দ-ফুর্তির জন্য নয়। রোমানা নাকি বার ড্যান্সার হিসেবেই কাজ শুরু করেছেন। এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় বসবাসরত রোমানার আপন বড় ভাই রবিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের সঙ্গে রোমানার কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। সে কোথায় কী করছে না করছে তা আমরা জানিও না, জানতে চাইও না। রোমানার বিষয়ে আমাকে বিব্রত না করলে আমি খুশি হব।
জানা গেছে, অভিনেত্রীর খেয়াল-খুশি মতো চলাফেরা আর হালে প্রবাসে মজলিস জমানোদের কাতারে ভিড়ে যাওয়ায় তার পরিবারও সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। উৎস: ২৪বিনোদনবিডি।




