‘চোরের’ জন্য আন্দোলন করছে বিএনপি : প্রধানমন্ত্রী
বিএনপির চোরের জন্য আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের টাকা চুরি করার অপরাধে জেলে গেছেন। তাই তার জন্য আন্দোলন মানে চোরের জন্য আন্দোলন করা।
আজ বৃহস্পতিবার রাজশাহী সরকারি মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এতিমের টাকা চুরি না করতে কোরআন শরীফেও বলা হয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘খালেদার সেই এতিমখানার ঠিকানা কোথায়? সেখানে কয়জন এতিম আছে? এসব প্রশ্নের কোনো উত্তর তিনি দিতে পারেননি।’
তিনি আরো বলেন, ২৭ বছরেও এতিমের টাকা ফেরত দিতে পারেননি তিনি (খালেদা)। এতিমের টাকা ভোগ করেছে তার পরিবার।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
সূত্র: দৈনিক আমাদের সময়




