201395

বিয়ের ‘প্রলোভন’ দেখিয়ে ২ বছর ধরে ছাত্রীকে ধর্ষণ গৃহশিক্ষকের, অতপর…

সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৪) দুই বছর ধরে ধর্ষণের অভিযোগে এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে সাভারের কলমা থেকে অভিযুক্ত গৃহশিক্ষককে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক ওই তরুণীকে কলমা এলাকার স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে। পরে তিনি গৃহশিক্ষক হিসেবে ওই তরুণীকে ভাড়া বাসায় পড়াতেন। গত দুই বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে কলমা এলাকায় একটি ভাড়া বাড়িতে ধর্ষণ করে আসছিলেন রোস্তম আলী দেওয়ান নামের (৫৫) ওই গৃহশিক্ষক। গতকাল মঙ্গলবার ওই তরুণী কৌশলে বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে ওই গৃহশিক্ষককে আটক করা হয়।

তারিকুল ইসলাম জানান, ওই তরুণীকে ধর্ষণ করে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন ধর্ষণের দায়ে অভিযুক্ত ওই শিক্ষক।

তিনি আরও জানান, ওই তরুণীকে আজ সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টাফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

এ ঘটনায় ধর্ষিতার পরিবার ওই ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেছেন।

ad

পাঠকের মতামত